ঢাকা | বঙ্গাব্দ

সোনাদিয়া ইউনিয়নের খালপাড় সড়ক সংস্কারের দাবি, এমপির প্রতিনিধিদের আশ্বাসের পরও মেলেনি কাজ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই, ২০২৬
সোনাদিয়া ইউনিয়নের খালপাড় সড়ক সংস্কারের দাবি, এমপির প্রতিনিধিদের আশ্বাসের পরও মেলেনি কাজ ছবির ক্যাপশন: সোনাদিয়া ইউনিয়নের খালপাড় সড়ক
ad728

হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন আনুমানিক ২ থেকে ৩ হাজার মানুষ এ সড়ক ব্যবহার করলেও বর্ষা মৌসুমে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় তিনি এমপির দায়িত্বে থাকা প্রতিনিধি আব্দুল হান্নান মাসুদের কাছে সড়কটি সংস্কারের অনুরোধ জানান। অভিযোগের পর প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

তবে স্থানীয়দের দাবি, আশ্বাসের পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত সড়ক সংস্কারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ৯ থেকে ১০ বার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিশেষ করে এমপির দায়িত্বে থাকা প্রতিনিধি আব্দুল হান্নান মাসুদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ভোটারদের বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ ভাঁওতাবাজি : হান্নান মা

ভোটারদের বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ ভাঁওতাবাজি : হান্নান মা