ঢাকা | বঙ্গাব্দ

অস্বাভাবিক নদীভাঙনে ঝুঁকিতে কমলারদিঘী-বউবাজার এলাকা, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা

  • নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই, ২০২৬
অস্বাভাবিক নদীভাঙনে ঝুঁকিতে কমলারদিঘী-বউবাজার এলাকা, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা ছবির ক্যাপশন: অস্বাভাবিক নদীভাঙনে ঝুঁকিতে কমলারদিঘী
ad728

স্টাফ রিপোর্টার

টানা বর্ষা ও নদীতে অস্বাভাবিক ঢেউয়ের কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার কমলারদিঘী থেকে উত্তরে বউবাজার পর্যন্ত এলাকায় নদীভাঙন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি, ফলে নদীতীরবর্তী বসতভিটা, রাস্তাঘাট ও স্থাপনা হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নদীভাঙনের এই সংকটময় সময়ে অনেক জনপ্রতিনিধিকে এলাকায় দেখা যাচ্ছে না। তারা দ্রুত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নদীভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং ভবিষ্যতে ওছখালী শহরও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে নদীতীর সংরক্ষণ, জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ