ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করলেন হাতিয়ার কৃতী সন্তান ফাহমিদা বেগম

  • নিউজ প্রকাশের তারিখ : ৩০ জুন, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করলেন হাতিয়ার কৃতী সন্তান ফাহমিদা বেগম ছবির ক্যাপশন: হাতিয়ার কৃতী সন্তান ফাহমিদা বেগম
ad728
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কৃতী সন্তান ফাহমিদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদের অধীন অ্যাকাউন্টিং বিভাগে গবেষণার জন্য তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়।

ফাহমিদা বেগম "Impact of Management Accounting Practice on Financial Performance: Evidence from Listed Manufacturing Companies in Bangladesh" শীর্ষক অভিসন্দর্ভ সফলভাবে সম্পন্ন করেন। তাঁর গবেষণায় বাংলাদেশের তালিকাভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা হিসাবচর্চা এবং আর্থিক কর্মদক্ষতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গবেষণাটি দেশের ব্যবস্থাপনা হিসাবচর্চা, শিল্পখাতের আর্থিক কর্মদক্ষতা এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান সরকার এবং যুগ্ম-তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান।

ফাহমিদা বেগম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মরহুম কামাল উদ্দিন ও শাহানাজ বেগমের কন্যা। তিনি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম লিচানুল হক মাস্টারের নাতনি।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ঢাকা–হাতিয়া রুটে এমভি তাসরিফ–০৩ চলবে আজ

ঢাকা–হাতিয়া রুটে এমভি তাসরিফ–০৩ চলবে আজ