স্টাফ রিপোর্টার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে চেয়ারম্যান ঘাট নৌপথে চলাচলকারী ফেরি মহানন্দা আগামী ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) দুই ট্রিপ চলাচল করবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ ভোর ৬:৩০টায় এবং দ্বিতীয় ট্রিপ বিকেল ৪:০০টায় ছেড়ে যাবে।
অন্যদিকে, হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ সকাল ১০:০০টায় এবং দ্বিতীয় ট্রিপ রাত ৮:০০টায় ছেড়ে যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ার-ভাটার কারণে যানবাহন লোড-আনলোডের পরিস্থিতির ওপর নির্ভর করে ফেরি নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘণ্টা আগে বা পরে ছেড়ে যেতে পারে। তাই যাত্রী ও যানবাহনের চালকদের নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
হাতিয়ার কথা