নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের কৃতী দুই শিক্ষার্থী ঢাকা নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী হলেন আবদুল আজিজ রাহাদ ও তাহসিনুল ইসলাম। তারা দুজনই জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।
তাদের এ সাফল্যে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় বলা হয়, তাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বিদ্যালয়, পরিবার এবং পুরো হাতিয়াবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়।
এতে আরও বলা হয়, দুই শিক্ষার্থীর স্বপ্ন আরও বড় হোক, পথচলা আরও সুন্দর হোক এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক—এ কামনা করা হয়েছে।
হাতিয়ার কথা