ঢাকা | বঙ্গাব্দ

ভাঙনের মুখে সুইজ, হুমকিতে জাহাজমারাবাসীর জনজীবন

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ, ২০২৬
ভাঙনের মুখে সুইজ, হুমকিতে জাহাজমারাবাসীর জনজীবন ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে দীর্ঘদিন ধরে খাল খনন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুম এলেই বছরের ছয় থেকে সাত মাস পানিবন্দি অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে।

স্থানীয়দের অভিযোগ, সত্তরের দশকে নির্মিত বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের জন্য খনন করা খাল এবং স্থাপিত দুটি সুইজ—খাটাখালি ও আমতলী—বর্তমান জনসংখ্যা ও বাস্তবতার তুলনায় একেবারেই অপ্রতুল। সময়ের সাথে সাথে খাল দখল হয়ে যাওয়ায় পানি চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।

এর ফলে প্রতি বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তাঘাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দুই থেকে চার বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে, আমতলী বাজারের সুইজের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, সুইজটির ভেতরের অংশ ভেঙে পড়ে রড পর্যন্ত বের হয়ে গেছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল করিম বলেন, দ্রুত খাল খনন ও বিদ্যমান দুইটি সুইজকে চার নালিতে উন্নীত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এছাড়া তিনি জানান, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বর্তমান স্পিকার মেজর হাফিজুর রহমান একসময় এই এলাকায় এসে খাল খনন ও সুইজ উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন।

এলাকাবাসীর দাবি, মাননীয় সংসদ সদস্য যেন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংসদে উত্থাপন করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় যাত্রাবাড়িতে হাতিয়াবাসীর সাথে এড. মাহফুজুল হকের নির্বা

ঢাকায় যাত্রাবাড়িতে হাতিয়াবাসীর সাথে এড. মাহফুজুল হকের নির্বা