ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন হাতিয়ার কৃতি সন্তান

  • নিউজ প্রকাশের তারিখ : ১ মার্চ, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন হাতিয়ার কৃতি সন্তান ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃতি সন্তান ও “হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রাম”-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার Mir Helal এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পার্সোনাল অফিসার) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে হাতিয়া উপজেলা তথা চট্টগ্রামে অবস্থানরত হাতিয়ার শিক্ষার্থী ও যুবসমাজের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখায় সাব্বির আহমেদ ইতোমধ্যেই তরুণ সমাজের কাছে পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।

স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তার এই নিয়োগকে হাতিয়ার জন্য গর্বের বিষয় উল্লেখ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি হাতিয়ার উন্নয়ন ও তরুণদের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, সাব্বির আহমেদ চট্টগ্রামে অধ্যয়নকালীন সময় থেকেই হাতিয়ার শিক্ষার্থী ও যুবকদের ঐক্যবদ্ধ করতে “হাতিয়া ছাত্র-যুব পরিষদ” প্রতিষ্ঠা করে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পার

জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পার