ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির ব্যবস্থা, অযত্নে বেহাল দশা

  • নিউজ প্রকাশের তারিখ : ২৯ আগস্ট, ২০২৬
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির ব্যবস্থা, অযত্নে বেহাল দশা ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও সাধারণ মানুষের জন্য স্থাপন করা বিশুদ্ধ পানির ব্যবস্থাটি যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশুদ্ধ পানির ব্যবস্থাটির নিচে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে জনসাধারণের সুবিধার জন্য স্থাপন করা গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাটি বর্তমানে নিজেই স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পানি জমে থাকায় স্থানটি মশা-মাছিসহ বিভিন্ন জীবাণুর প্রজননস্থলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ায় জিপিএ-৫প্রাপ্ত ৮৮ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

হাতিয়ায় জিপিএ-৫প্রাপ্ত ৮৮ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা