ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় চার ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে তিনটিই রহমানিয়া ফাজিল মাদ্রাসার ঝুলিতে

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়ায় চার ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে তিনটিই রহমানিয়া ফাজিল মাদ্রাসার ঝুলিতে ছবির ক্যাপশন:
ad728
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ট্যালেন্টপুলে মোট চারজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে তিনজনই একই শিক্ষাপ্রতিষ্ঠানের হওয়ায় শিক্ষা অঙ্গনে বিশেষ সাড়া ফেলেছে।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে মো. আসাদুল্লাহ, মাইমুনা আক্তার শুকরা ও লিলিমা জাহান শৌরভী ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছেন। এছাড়া চৌমুহনী তবারকিয়া আলিম মাদ্রাসা-এর শিক্ষার্থী ফজলে রাব্বি ফাহিমও এ মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেছেন।
বুধবার দুপুরে ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ বিষয়ে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা তাসলিম আলম বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গৌরবের। তারা নিয়মিত পাঠচর্চা, মডেল টেস্ট ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলার মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব, যাতে আরও বেশি শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করতে পারে।”
অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থীদের এ সাফল্য পুরো উপজেলার জন্য গর্বের বিষয় এবং এটি আগামী প্রজন্মকে পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে

বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে