ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ মার্চ, ২০২৬
হাতিয়ায় ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ছবির ক্যাপশন: তমরদ্দি ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধনের একাংশ
ad728

হাতিয়ার কথা ডেস্ক: 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ-র চাল না পাওয়ার অভিযোগে তমরদ্দি ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ। এসময় তারা অনিয়মের অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে তাদের জন্য সরকারি সহায়তার চাল বরাদ্দের কথা জানানো হলেও বাস্তবে তারা কোনো চাল পাননি। স্থানীয় চকিদার বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। তাদের দাবি, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তরা চাল নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

ভুক্তভোগীরা আরও জানান, নদীভাঙনের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রাস্তার পাশে বসবাস করছেন। একাধিকবার জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পাননি তারা।

এ বিষয়ে তমরদ্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহের উদ্দিন অভিযোগ করে বলেন, “তমরদ্দি ইউনিয়নের কিছু কার্ড রাজনৈতিকভাবে বণ্টন করা হয়েছে, যার ফলে প্রকৃত অসহায় মানুষরা বঞ্চিত হয়েছেন।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়াবাসীর দাবি: ফৌজিয়া সাফদার সোহেলী হোক উপজেলা পরিষদ চেয়া

হাতিয়াবাসীর দাবি: ফৌজিয়া সাফদার সোহেলী হোক উপজেলা পরিষদ চেয়া