জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
দলটির নতুন সাংগঠনিক দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আবদুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় পর্যায়ের পরিচিত নেতা। এর আগে তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তরুণ নেতৃত্বের মাধ্যমে গড়ে ওঠা এনসিপির রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
হাতিয়ার কথা