ঢাকা | বঙ্গাব্দ

দুর্ঘটনায় চাকরি হারিয়ে অসহায় যুবকের পাশে কনটেন্ট ক্রিয়েটর রিয়াদ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই, ২০২৬
দুর্ঘটনায় চাকরি হারিয়ে অসহায় যুবকের পাশে কনটেন্ট ক্রিয়েটর রিয়াদ ছবির ক্যাপশন: কনটেন্ট ক্রিয়েটর রিয়াদ
ad728

নিজস্ব প্রতিবেদক:

দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে মাদ্রাসার চাকরি হারিয়েছেন মধ্যবিত্ত পরিবারের এক সন্তান। বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। পায়ে লাঠি ভর দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। সংসারের খরচ চালাতে ছোট একটি ব্যবসা শুরু করলেও পুঁজি সংকটে সেটিও ঠিকমতো চালিয়ে নিতে পারছেন না।

এমন অসহায় অবস্থায় থাকা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রিয়াদ। তার অসহায়ত্বের কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।

জানা গেছে, দুর্ঘটনার পর চিকিৎসার ব্যয়, চাকরি হারানো এবং আর্থিক সংকট—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন ওই ব্যক্তি। নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে ছোট ব্যবসা শুরু করলেও পর্যাপ্ত পুঁজি না থাকায় সেটিও চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় কনটেন্ট ক্রিয়েটর রিয়াদের সহযোগিতা ওই পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে। তাঁর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ায় কিশোরকণ্ঠ রংতুলি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাতিয়ায় কিশোরকণ্ঠ রংতুলি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ