হাতিয়া উপজেলার তমরদ্দি ঘাটে অবশেষে বসানো হয়েছে নতুন পল্টুন। এর ফলে দীর্ঘদিন ধরে লঞ্চে ওঠানামা নিয়ে যে দুর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রীদের, তা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ ছিল, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ব্যবস্থার কারণে জোয়ার-ভাটার সময় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হতো। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য লঞ্চে ওঠানামা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘাট এলাকায় নদী ড্রেজিং কার্যক্রমও শুরু করেছে। নাব্যতা সংকট দূর করে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই নতুন পল্টুনের মাধ্যমে নিয়মিতভাবে লঞ্চে ওঠানামা শুরু হবে। এতে হাতিয়া-ঢাকা ও অন্যান্য নৌরুটে যাত্রীসেবা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত কাজ সম্পন্ন করে স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
হাতিয়ার কথা