ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা: রাষ্ট্রের শক্তির মূল চাবিকাঠি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা: রাষ্ট্রের শক্তির মূল চাবিকাঠি ছবির ক্যাপশন:
ad728
একটি রাষ্ট্র নিঃশব্দেই দুর্বল হয়ে পড়ে, যখন তার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ঢুকে যায়। শিক্ষা হলো রাষ্ট্রের মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডই ভেঙে যায়, যদি যুবসমাজ সঠিক ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়।
একটি দেশকে ধ্বংস করতে সবসময় যুদ্ধ বা পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হয় না। মূল ধারার পরীক্ষায় নকল, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অযোগ্যদের ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়াই একটি রাষ্ট্রকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট।
প্রায়ই দেখা যায়, কেউ কীভাবে এসএসসি পাস করেছে বোঝা যায় না। কলেজে উঠে সে সাধারণ পাঠও ঠিকভাবে পড়তে পারে না। তবু কোনোভাবে এইচএসসি শেষ করে, একসময় অনার্সও সম্পন্ন করে ফেলে।
কিন্তু যখন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার মুখোমুখি হয়, তখন আর টিকে থাকতে পারে না। আবার অনেক ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়ে অযোগ্য ব্যক্তিরাই গুরুত্বপূর্ণ খাতে চাকরি পেয়ে যায়। পরে সেই অবস্থান থেকেই পুরো ব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করে।
অথচ শুরুটা যদি সঠিক হয়, তাহলে চিত্র বদলে যেতে পারে।
এসএসসি পর্যায় থেকেই যদি নকলমুক্ত, স্বচ্ছ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করা যায়, তাহলে ধাপে ধাপে রাষ্ট্রের প্রতিটি খাতে যোগ্য ও দক্ষ মানুষ পৌঁছে যাবে।
তখনই গড়ে উঠবে একটি শক্তিশালী, সুশাসিত ও সম্ভাবনাময় রাষ্ট্র।
আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় এই ইতিবাচক পরিবর্তন বাস্তবায়িত হবে। এই প্রত্যাশা রইল শিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন সাহেবের প্রতি।

আজমাউল হোসাইন জীবন
শিক্ষক, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
এগুলো কি নিছক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড নিয়ে আজহারির প্রশ্ন

এগুলো কি নিছক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড নিয়ে আজহারির প্রশ্ন