সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতুন কিশোর কণ্ঠ আয়োজিত রংতুলি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম তমরুদ্দি ইউনিয়ন এ আয়োজন করে।
স্থানীয় তমরুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম তমরুদ্দি ইউনিয়নের সহকারী পরিচালক ও উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী জিহাদুল ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম হাতিয়া উপজেলার পরিচালক মো. আব্দুল ওহাব বাবুল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা পাঁচজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৮২ সাল থেকে নতুন কিশোর কণ্ঠ মাসিক পত্রিকা প্রকাশের পাশাপাশি নানামুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাতিয়ার কথা