ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৬
হাতিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ছবির ক্যাপশন: হাতিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ
ad728

স্টাফ রিপোর্টার, হাতিয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা যোগ দেন। মিছিলটি উপজেলার ওছখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজেদের অর্থে তথ্যসেবা, হাতিয়াবাসীর পাশে এক যুগ ধরে তিলোত্তম

নিজেদের অর্থে তথ্যসেবা, হাতিয়াবাসীর পাশে এক যুগ ধরে তিলোত্তম