ঢাকা | বঙ্গাব্দ

৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যেও চলবে ফেরি মহানন্দা, প্রকাশিত হলো ৪ জুলাইয়ের সময়সূচি

  • নিউজ প্রকাশের তারিখ : ৩ জুলাই, ২০২৬
৩ নম্বর সতর্ক সংকেতের মধ্যেও চলবে ফেরি মহানন্দা, প্রকাশিত হলো ৪ জুলাইয়ের সময়সূচি ছবির ক্যাপশন: ফেরি মহানন্দা
ad728

নোয়াখালী প্রতিনিধি: সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় শনিবার (৪ জুলাই) চেয়ারম্যান ঘাট-হাতিয়া রুটে ফেরি মহানন্দার চলাচল সম্পূর্ণ আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ সকাল ৮টায় এবং দ্বিতীয় ট্রিপ বিকেল ৫টায় ছেড়ে যাবে।

অন্যদিকে, হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ সকাল ১১টায় এবং দ্বিতীয় ট্রিপ রাত ১১টায় নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না থাকলে দ্বিতীয় ট্রিপ বাতিল করা হতে পারে। এছাড়া যানবাহন লোড-আনলোড এবং জোয়ার-ভাটার কারণে ফেরি নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘণ্টা আগে বা পরে ছেড়ে যেতে পারে।

যাত্রীদের যাত্রার আগে সর্বশেষ তথ্য জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঘাটে আসার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
দ্বীপ হাতিয়ার মাটি - আমিনুল ইসলাম সৈকত

দ্বীপ হাতিয়ার মাটি - আমিনুল ইসলাম সৈকত