ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : ৩ মার্চ, ২০২৬
মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট আয়োজন ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদপুর যুব সমাজ-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে জমজমাট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩,০০১ টাকা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফিসহ ২০ হাজার টাকা পুরস্কার লাভ করবে।

এছাড়াও প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক ও উদীয়মান খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর বাজার সংগঠন মাঠ-এ।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
বিএনপি ও এনসিপির র’ক্ত’ক্ষয়ী সং’ঘ’র্ষে আ’হ’ত ৫০

বিএনপি ও এনসিপির র’ক্ত’ক্ষয়ী সং’ঘ’র্ষে আ’হ’ত ৫০