নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারের উত্তরে মেইন সড়কের ভাঙা কালভার্ট পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
পরিদর্শনকালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি)-এর নির্বাহী প্রকৌশলী (এক্সেন)-কে সঙ্গে নিয়ে সরেজমিনে ক্ষতিগ্রস্ত কালভার্টের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় স্থানীয় জনগণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ সময় সংসদ সদস্য দ্রুত সংস্কার কাজ শুরুর নির্দেশ প্রদান করেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।
তিনি বলেন, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তাই ভাঙা কালভার্ট দ্রুত মেরামতের মাধ্যমে সড়কটি পুনরায় নিরাপদ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এমপির তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের দাবি জানান।
হাতিয়ার কথা