ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আজমির আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি, ২০২৬
হাতিয়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আজমির আর নেই ছবির ক্যাপশন:
ad728
হাতিয়ার কথা অনলাইন:
অন আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ১০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস হাতিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আজমির আজ বিকেল আনুমানিক ৪টায় ইন্তেকাল করেছেন। 

তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস হাতিয়া উপজেলা শাখার একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি হাতিয়া উপজেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

তার আকস্মিক ইন্তেকালে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তাকে একজন সৎ, নীতিবান ও আদর্শবান ইসলামী ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন সবাই।
মাওলানা আজমির সাহেবের ইন্তেকালে ১০ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, তার মৃত্যুতে ইসলামী রাজনীতি ও বাংলাদেশ খেলাফত মজলিস একজন পরীক্ষিত নেতা ও সংগঠককে হারাল।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স