চট্টগ্রাম-হাতিয়া নৌরুটে পুনরায় জাহাজ চলাচল চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম এমপির কাছে ডিও লেটার দিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আব্দুল হান্নান মাসউদ হাতিয়া-চট্টগ্রাম নৌরুটে জাহাজ চলাচলের গুরুত্ব ও স্থানীয় জনগণের জন্য এর প্রয়োজনীয়তা এবং উপকারিতা বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানকে নির্দেশনা দেন নৌপরিবহন মন্ত্রী।
এদিকে বর্তমান সরকারের নীতিমালা অনুযায়ী আয়-ব্যয়ের হিসাবের ভিত্তিতে রুটটির উপযোগিতা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী সংসদ সদস্যকে আশ্বস্ত করেছেন।
হাতিয়ার কথা