ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ, ২০২৬
হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728

হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ-এর উদ্যোগে ১১ মার্চ (বুধবার) হাতিয়া উপজেলার প্রাণকেন্দ্রে মৌলভী শফি উল্যাহ হাউজে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট ফজলে আজীম তুহিন। ইফতার মাহফিলে সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আহ্বায়ক এডভোকেট ফজলে আজীম তুহিন তার বক্তব্যে বলেন, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ, নদী পথে যাতায়াতের ভোগান্তি নিরসন, সীমানা বিরোধ সমাধান, রাস্তা, ঘাট, পোল ও কালভার্ট নির্মাণসহ হাতিয়ার উন্নয়নে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। তিনি আরও বলেন, “এখনও উন্নয়ন কাজের সুযোগ রয়েছে, আমরা জেলা হিসেবে হাতিয়াকে আধুনিক ও উন্নত করতে সরকারি দৃষ্টি আকর্ষণ করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক একেএম আমজাদ উদ্দিন সাফদার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, সদস্য নাজমুল নয়ন, রেজাউল হাসান, জিএম ইব্রাহীম, জিল্লুর রহমান, তাজুল ইসলাম, ফিরোজ উদ্দিন এবং সাংবাদিক কেফায়েতুল্লাহ

জয়েন্ট আহ্বায়ক একেএম আমজাদ উদ্দিন সাফদার তার বক্তব্যে বলেন, “বর্তমানে হাতিয়ায় কোথাও শান্তি নেই। সাড়ে সাত লাখ মানুষ শান্তিপ্রিয় হাতিয়াকে অশান্ত করার অধিকার কাউকে দেয়নি। অতএব, অশান্তি সৃষ্টি না করে আসুন আমরা আমাদের জনপদকে উন্নত ও আধুনিক করি। তিনি আরো বলেন, হাতিয়ার মানুষের মৌলিক অধিকার রক্ষার যে কোন  দাবির সাথে হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ সবসময়ই পাশে ছিলো আছে এবং থাকবে।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
বিএনপি সরকার গঠন করায় বুড়িরচরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে

বিএনপি সরকার গঠন করায় বুড়িরচরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে