ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৫
নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ ছবির ক্যাপশন: নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ
ad728

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদরের অংশ) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একটি অংশের নেতা–কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরীর সমর্থকেরা বুধবার বিকেলে কবিরহাট বাজারে এই কর্মসূচি আয়োজন করেন।



কর্মসূচিকে কেন্দ্র করে ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকদের কেউ কেউ পাল্টা কর্মসূচির কথা বললেও জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না।


দলের বিভিন্ন নেতা–কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে নোয়াখালী-৫ আসনে ব্যবসায়ী মুহাম্মদ ফখরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ছিলেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই বজলুল করিমের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক বিক্ষোভ দেখিয়ে আসছেন।


বিকেল সাড়ে চারটার দিকে বজলুল করিমের সমর্থকেরা কবিরহাট সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু করেন। মিছিলে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে ধরা হয়। মিছিলটি কবিরহাট বাজার ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তৃতা দেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরফাত হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফসহ স্থানীয় কয়েকজন নেতা। তারা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে বজলুল করিম চৌধুরীকে প্রার্থী ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


বজলুল করিম চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত। দল করতে গিয়ে হামলা-মামলা, জেল-জুলুম সবই সহ্য করতে হয়েছে। কিন্তু ঘোষিত প্রার্থী দলের রাজনীতিতে তেমন ভূমিকা রাখেননি। তাই নেতা–কর্মীরা ক্ষোভ থেকে আন্দোলন করছেন।


অন্যদিকে কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বলেন, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ধানের শীষের পক্ষে একযোগে কাজ করছেন। কিছু ব্যক্তি যে কর্মসূচি করছেন, তা দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য