ঢাকা | বঙ্গাব্দ

এমপি আবদুল হান্নান মাসউদের দু’দিনের কর্মসূচি ঘোষণা হাতিয়ায়

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
এমপি আবদুল হান্নান মাসউদের দু’দিনের কর্মসূচি ঘোষণা হাতিয়ায় ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় তিনি সুমন মাদির বাড়ি এবং বেলা ১১টায় আলমগীর ও আবদুর রহমানের বাড়ি পরিদর্শন করবেন। দুপুর ১২টায় প্রকল্প পরিদর্শন শেষে দুপুর ২টায় ৪নং ওয়ার্ড বেলু মিয়ার বাড়ি এবং বিকেল ৪টায় ৫নং ওয়ার্ড জাহাঙ্গীর মাদির বাড়িতে যাবেন। রাতের কর্মসূচির মধ্যে রয়েছে হাতিয়া বাজার এলাকায় বিভিন্ন স্থানে উপস্থিতি।

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় নলচিরা ঘাট পরিদর্শন এবং সকাল ১১টায় হাতিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মূলা মার্কেট হয়ে বাংলা বাজার এলাকায় নির্বাচনকেন্দ্রিক হামলায় ক্ষতিগ্রস্ত স্থান ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন তিনি। বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত টেনপ্ল্যান মার্কেট হয়ে কাজির বাজার এলাকায় একই ধরনের পরিদর্শন করবেন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনির মার্কেট সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে রাত ১১টায় উপজেলা মসজিদে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ সফরের মাধ্যমে এমপি আবদুল হান্নান মাসউদ স্থানীয় উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেবেন বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স