নোয়াখালীর হাতিয়া মানব কল্যাণ ফোরামের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর স্থানীয় শহর বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে এএইচ বাপ্পি সভাপতি এবং মোহাম্মদ আকবর হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. মোহাম্মদ জোবায়ের এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন মার্তুজা মাহমুদ রায়হান।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবদুর রহমান নিরব, সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ জাফর উল্যাহ, জিসান চৌধুরী, তানভীরুল হাসান ও আরিফুল ইসলাম সজল দায়িত্ব পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রিসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওমর সায়েক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ ও নবীর উদ্দিন।
এছাড়া ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মিনহাজ উদ্দিন রিফাত এবং সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মিজানুর রহমান, মো. জাহেদ, মো. রাব্বী, তাহেদ চৌধুরী বিজয় ও মো. রায়হান দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের প্রকাশনা ও প্রচার কার্যক্রমে প্রচার সম্পাদক মো. রিফাত উদ্দিন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে শিফাত উল্যাহ তাকরিম, জিহাদ ইসলাম, মো. রাজিন ও জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করবেন।
সংবাদ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবিদ উল্যাহ জাকের। পাঠাগার বিষয়ক সম্পাদক আশিক এলাহী এবং সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে রিফাত হাসমী, শামীম উদ্দিন ও মো. সাইমুন দায়িত্ব পেয়েছেন।
রক্ত তথ্য সংগ্রহ বিষয়ক সম্পাদক মো. জিহাদ এবং সহ-রক্ত তথ্য সংগ্রহ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান রানা। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নজরুল ইসলাম হৃদয়, মো. আরমান, ফাহাদুল ইসলাম আকাশ ও ছাইফুল ইসলাম জুয়েল দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে হাফেজ মো. রাতুল ও মেহেদী হাসান সৌরভ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি পূর্ববর্তী কমিটির সফলতার ধারাবাহিকতা বজায় রেখে হাতিয়ার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে। মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
হাতিয়ার কথা