ঢাকা | বঙ্গাব্দ

বে ক্রুজারের এক ট্রিপ চলাচল বুধবার, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়বে সকাল ৫:৩০টায়

  • নিউজ প্রকাশের তারিখ : ৩০ জুন, ২০২৬
বে ক্রুজারের এক ট্রিপ চলাচল বুধবার, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়বে সকাল ৫:৩০টায় ছবির ক্যাপশন: বে ক্রুজার
ad728

হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযান বে ক্রুজার আগামীকাল বুধবার (১ জুলাই) এক ট্রিপ পরিচালনা করবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম ট্রিপে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরার উদ্দেশ্যে নৌযানটি সকাল ৫টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। একই দিন হাতিয়ার নলচিরা থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে সকাল ১০টায়।

এদিকে, হাতিয়াভিত্তিক বিভিন্ন নৌযানের সময়সূচি নিয়মিত প্রকাশকারী প্ল্যাটফর্ম তিলোত্তমা হাতিয়া জানিয়েছে, প্রতিদিন বিকেল ৫টার দিকে পরদিনের ফেরি, সি-ট্রাক, লঞ্চ, চট্টগ্রাম ও ঢাকা রুটের জাহাজ, স্পিডবোট, নিঝুম দ্বীপ ও মনপুরাগামী ট্রলারসহ হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটের সব নৌযানের হালনাগাদ সময়সূচি প্রকাশ করা হয়।

যাত্রীদের ভ্রমণের আগে প্রকাশিত পোস্টে উল্লেখিত দিন ও তারিখ ভালোভাবে যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী বে ক্রুজারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন বা বাতিল করতে পারে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
স্বজনদের কাছে ফিরেছে হাতিয়ার শিশু তোসিফ, শেষ হলো অপেক্ষা

স্বজনদের কাছে ফিরেছে হাতিয়ার শিশু তোসিফ, শেষ হলো অপেক্ষা