ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে না-ফেরার দেশে সেই অজ্ঞাতনামা বৃদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৮ আগস্ট, ২০২৬
অবশেষে না-ফেরার দেশে সেই অজ্ঞাতনামা বৃদ্ধ ছবির ক্যাপশন: অজ্ঞাতনামা বৃদ্ধ
ad728
হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় অসুস্থ ও অসহায় অবস্থায় উদ্ধার হওয়া সেই অজ্ঞাতনামা বৃদ্ধ আর নেই। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে কয়েকদিন আগে হাতিয়ার ওছখালী পুরান বাজারে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি লোকজনসহ ওই বৃদ্ধকে উদ্ধার করেন। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর আগ পর্যন্ত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। তার সঙ্গে কোনো স্বজন বা পরিচিত কেউও ছিলেন না। ফলে মৃত্যুর পরও তার পরিচয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ছবিতে থাকা ওই বৃদ্ধকে কেউ চিনে থাকলে অথবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, হয়তো তার কোনো স্বজন এখনও প্রিয় মানুষটির খোঁজ করছেন। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সুযোগ তৈরি হতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনয়ন পেলেন হান্নান মাসউদ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনয়ন পেলেন হান্নান মাসউদ