ঢাকা | বঙ্গাব্দ

ঢাবির হাতিয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপতরী’র নতুন কমিটি গঠন, সভাপতি রাহাত ও সম্পাদক তামিম

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ জুলাই, ২০২৬
ঢাবির হাতিয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপতরী’র নতুন কমিটি গঠন, সভাপতি রাহাত ও সম্পাদক তামিম ছবির ক্যাপশন: বাম পাশে সভাপতি রাহাত ও ডান পাশে সাধারণ সম্পাদক তামিম
ad728

ঢাকা ব্যুরো: হাতিয়ার কথা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপতরী’-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম ফরাজি

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি তাওফিকুল ইসলাম, সদ্য সাবেক সাধারণ সম্পাদক তাহমীদ তাজওয়ার, উপদেষ্টা নেওয়াজ শরীফ ওয়াজেদ, আরাফাত হোসেনরাহাদ উদ্দিন

সংগঠন সূত্রে জানা যায়, ‘দ্বীপের বন্ধনে, ঢাবির প্রাঙ্গণে’—এই স্লোগানকে ধারণ করে ২০১২ সালে হাতিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং ক্যারিয়ার সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ‘দ্বীপতরী’-এর যাত্রা শুরু হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে ছিলেন আরাফাত আল হোসাইনীআবু বকর সিদ্দিক। পরবর্তীতে বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ২০১৪ সালে আরেকটি কমিটি গঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন শহীদুল ইসলাম (শিমুল) এবং সাধারণ সম্পাদক ছিলেন মু. সমির উদ্দীন। এরপর দীর্ঘ সময় সংগঠনটির কার্যক্রম প্রায় বন্ধ ছিল।

দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং সংগঠনকে পুনরায় সক্রিয় করতে ২০২৩–২৪ সেশন থেকে নিয়মিতভাবে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার রাহাতুল ইসলামতামিম ফরাজি-র নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য একসময় ‘দ্বীপতরী’র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পদাধিকারবলে বর্তমানে তিনি সংগঠনটির সাংবিধানিক অভিভাবক হিসেবে রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনটির শিক্ষা, ক্যারিয়ার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং হাতিয়ার শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা

নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা