ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় ৬০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ।

  • নিউজ প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়ায় ৬০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ। ছবির ক্যাপশন: হাতিয়ায় ৬০০ শিক্ষার্থীদের মাঝে ড. আযহারীর শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
ad728

দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাযাত্রার নানা প্রতিবন্ধকতা দূর করে তাদের স্বপ্নপূরণের পথে পাশে দাঁড়াতে নোয়াখালীর হাতিয়ায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ তুলে দিয়েছে হাসানাহ ফাউন্ডেশন।

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া গ্রামে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি নিজাম বিন মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আল কুরআন রিফ্লেকশন সেন্টারের চেয়ারম্যান জনাব মোহাম্মাদ নুরুন্নবী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুন ছাত্রনেতা মোঃআবদুল ওহাব বাবুল। 

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হাসানাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে তাঁরা গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
শতভাগ পাশ করে রেকর্ড গড়লো হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা ব

শতভাগ পাশ করে রেকর্ড গড়লো হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা ব