ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ার প্রধান সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান,পরিশ্রমের ফল মিলছে

  • নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি, ২০২৬
হাতিয়ার প্রধান সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান,পরিশ্রমের ফল মিলছে ছবির ক্যাপশন:
ad728
হাতিয়ার প্রধান সড়কে অবশেষে দৃশ্যমান উন্নয়নকাজ শুরু হয়েছে। গেল বছরের অক্টোবর থেকে ধারাবাহিক প্রচেষ্টা, গণমাধ্যমে লেখালেখি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগের ফলে জনস্বার্থ ও জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ কাজ বাস্তব রূপ পাচ্ছে।

জানা গেছে, গত সরকার পতনের পরবর্তী সময়ে সংঘটিত ঘূর্ণিঝড়ে দ্বীপ উন্নয়ন সংস্থা এলাকা থেকে দক্ষিণ দিকে সড়কের একাধিক স্থানে গাছের মূলসহ রাস্তা ধ্বসে পড়ে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি সামনে এনে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি শুরু করা হয় এবং সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়।

এর ফলস্বরূপ প্রথম দুই ধাপে সড়কের ক্ষুদ্র মেরামত কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সড়ক ও জনপদ অধিদপ্তর নোয়াখালীর প্রকৌশলীর আমন্ত্রণে কার্য (মফিজিয়া) এলাকায় চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করা হয়।

এদিকে বুধবার (২৮ জানুয়ারি) সকালে আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে সড়ক উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়। সেখানে পরিত্যক্ত যানবাহন ও রাস্তার এজেন্টের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটি কাজের বাধা সৃষ্টি করছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এ উন্নয়নকাজ সম্পন্ন হলে হাতিয়ার প্রধান সড়কে চলাচল আরও নিরাপদ হবে এবং দীর্ঘদিনের ঝুঁকি দূর হবে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সাংগঠনিক দশক উপলক্ষে হাতিয়ায় ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি স

সাংগঠনিক দশক উপলক্ষে হাতিয়ায় ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি স