বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
বুড়িরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আজ বিকাল ৩টায় সাগরিয়া বাজারে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, মিছিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, সরকার গঠনের খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
হাতিয়ার কথা