ঢাকা | বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর রিয়াদকে খুঁজতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, ভাড়া না থাকায় সারারাত না খেয়ে পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : ২৯ আগস্ট, ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রিয়াদকে খুঁজতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, ভাড়া না থাকায় সারারাত না খেয়ে পরিবার ছবির ক্যাপশন: কনটেন্ট ক্রিয়েটর রিয়াদকে খুঁজতে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, ভাড়া না থাকায় সারারাত না খেয়ে পরিবার
ad728

আবিদ উল্যাহ জাকের

মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার আশায় লক্ষ্মীপুর থেকে ধার করা টাকা নিয়ে স্বামী ও দুই অবুঝ সন্তানকে সঙ্গে করে চট্টগ্রামে এসেছিলেন এক অসহায় নারী। উদ্দেশ্য ছিল কনটেন্ট ক্রিয়েটর রিয়াদের সঙ্গে দেখা করে সাহায্য চাওয়া। তবে রিয়াদের কোনো ঠিকানা জানা ছিল না তাদের। একটি ভিডিও দেখে রাস্তায় রাস্তায় খুঁজতে খুঁজতে অবশেষে তাঁর দেখা পান পরিবারটি।

পরিবারটির অসহায়ত্বের কথা শুনে রিয়াদ জানান, এত বড় সমস্যার সমাধান করার মতো সামর্থ্য তাঁর নেই। পরে তিনি পরিবারটিকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু তাদের কাছে ফেরার মতো কোনো ভাড়া ছিল না। ফলে লক্ষ্মীপুরে ফিরে যেতে না পেরে চট্টগ্রামের একটি দোকানের সামনে সারারাত না খেয়ে কাটাতে হয় পরিবারটিকে।

পরদিন স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রিয়াদ আবার ছুটে যান তাদের কাছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নিজের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একই সঙ্গে আশপাশের সাধারণ মানুষও অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।

পরিবারটির সঙ্গে থাকা দুই শিশুর একজনের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর, অন্যজন আরও ছোট। মায়ের জীবন বাঁচানো এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।

এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একটি মায়ের জীবন বাঁচাতে এবং দুটি অবুঝ শিশুর ভবিষ্যৎ রক্ষায় সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি সহযোগিতাও তাদের জন্য হয়ে উঠতে পারে বড় আশীর্বাদ।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করলেন হাতিয়ার কৃতী সন্

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করলেন হাতিয়ার কৃতী সন্