হাতিয়া প্রতিনিধি:
বৈরী আবহাওয়া এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় আগামীকাল ১৯ জুলাই ২০২৬ (রোববার) চেয়ারম্যানঘাট–হাতিয়া নৌপথে ফেরি ‘মহানন্দা’-র চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আপাতত ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এবং নৌপথ নিরাপদ বিবেচিত হলে পরিস্থিতি পর্যালোচনা করে একটি বিশেষ ট্রিপ পরিচালনা করা হতে পারে।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, বিশেষ ট্রিপ পরিচালিত হলে চেয়ারম্যানঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে সকাল ৮টা ৩০ মিনিটে এবং হাতিয়া থেকে চেয়ারম্যানঘাটের উদ্দেশ্যে সকাল ১১টায় ফেরিটি ছেড়ে যেতে পারে।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের অপ্রয়োজনে নৌপথে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রার আগে সর্বশেষ ফেরি চলাচলের তথ্য নিশ্চিত হয়ে নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর নির্ভর করে ফেরি চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
হাতিয়ার কথা