নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী রাহেদ রনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এ পদোন্নতিতে হাতিয়াবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, শিক্ষা ও পেশাজীবী মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
জানা যায়, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই অর্জন হাতিয়ার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় বিশিষ্টজনরা।
রাহেদ রনির পারিবারিক পরিচয়ও সমৃদ্ধ। তাঁর মরহুম পিতা হেদায়েত হোসেন এম. এম. উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং মাতা রহিমা বেগম হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি হাতিয়ার বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন, পরিবেশ ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম আমিরুল ইসলাম কালাম-এর ভাগ্নে।
রাহেদ রনির এই পদোন্নতিকে হাতিয়ার শিক্ষিত সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা। তারা তাঁর কর্মজীবনের আরও সাফল্য এবং দেশসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
হাতিয়ার কথা