ঢাকা | বঙ্গাব্দ

স্মরণসভায় শ্রদ্ধায় স্মরণ সাংবাদিক এম. দিলদার উদ্দিনকে

  • নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই, ২০২৬
স্মরণসভায় শ্রদ্ধায় স্মরণ সাংবাদিক এম. দিলদার উদ্দিনকে ছবির ক্যাপশন:
ad728

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রয়াত সাংবাদিক ও ‘হাতিয়া কণ্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক এম. দিলদার উদ্দিনকে স্মরণ করে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা সদর ওছখালী মুক্তিযোদ্ধা ভবনে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রয়াত এই সাংবাদিকের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন।

‘হাতিয়া কণ্ঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইফতেখার হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে আজিম তুহিন, কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইন উদিন লেলিন এবং দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এম. দিলদার উদ্দিন হাতিয়ার সাংবাদিকতা অঙ্গনে নিজের কর্ম ও সাহসিকতার মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। স্থানীয় মানুষের নানা সমস্যা, অধিকার ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘হাতিয়া কণ্ঠ’ পত্রিকা দীর্ঘদিন ধরে দ্বীপাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি স্থানীয় সাংবাদিকতায় অবদান রেখে চলেছে।

প্রধান অতিথি খোন্দকার আবুল কালাম বলেন, এম. দিলদার উদ্দিন ছিলেন নির্ভীক, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাধারণ মানুষের অধিকার ও স্থানীয় সমস্যার কথা তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যু হাতিয়ার সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

স্মরণসভায় প্রয়াত সাংবাদিক এম. দিলদার উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেরি পরিষেবা এবং হাতিয়ার অর্থনৈতিক উন্নয়ন: একটি সম্ভাবনার

ফেরি পরিষেবা এবং হাতিয়ার অর্থনৈতিক উন্নয়ন: একটি সম্ভাবনার