স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের সার্বিক খোঁজখবর নেওয়া এবং জরুরি সহায়তা কার্যক্রম তদারকির উদ্দেশ্যে হাতিয়া সফরে আসছেন অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।
জানা গেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে হাতিয়ার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন, তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তার এই সফর অনুষ্ঠিত হবে।
সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
হাতিয়ার কথা