ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা শিশু হাসপাতাল থেকে ফেরার পথে তমরদ্দি ঘাটে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর, ২০২৬
ঢাকা শিশু হাসপাতাল থেকে ফেরার পথে তমরদ্দি ঘাটে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ঢাকা শিশু হাসপাতাল থেকে ফেরার পথে তমরদ্দি ঘাটে শিশুর মৃত্যু
ad728

স্টাফ রিপোর্টার, হাতিয়া

উন্নত চিকিৎসার আশায় দুর্গম দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ঢাকায় নেওয়া হয়েছিল অসুস্থ শিশুটিকে। কিন্তু ঢাকা শিশু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুটি হাতিয়া উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌফিক উদ্দিনের ছেলে। সে মরহুম রবিউল হোসেন মেম্বারের নাতি।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শিশু হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসকেরা শিশুটির রোগ শনাক্ত করতে পারেননি। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবার শিশুটিকে নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হয়।

পথে তমরদ্দি লঞ্চঘাটে পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তার মৃত্যু হয়। প্রিয় সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনার রায়ের আগে ভারতীয় নম্বর থেকে হুমকি, যা বললেন চিফ প্রস

হাসিনার রায়ের আগে ভারতীয় নম্বর থেকে হুমকি, যা বললেন চিফ প্রস