ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ, ২০২৬
হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন ব্যাচের শিক্ষার্থীরা। 

উদ্যোক্তারা জানান, প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবার ষষ্ঠবারের মতো এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। বন্ধু-বান্ধবীদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষ করে প্রবাসে অবস্থানরত সহপাঠীদের সহযোগিতায় গত বছরের তুলনায় এ বছর আরও বড় পরিসরে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

জানা যায়, এই উদ্যোগের সূচনা হয় ২০২০ সালে করোনা মহামারির সময়। কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখন মানবিক দায়বদ্ধতা থেকে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের ঈদের কেনাকাটার টাকার একটি অংশ একত্রিত করে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাগ্রত দ্বীপ হাতিয়া’র বার্ষিক ম্যাগাজিন ‘জাগ্রত জনপদ’-এ লেখা

জাগ্রত দ্বীপ হাতিয়া’র বার্ষিক ম্যাগাজিন ‘জাগ্রত জনপদ’-এ লেখা