ঢাকা | বঙ্গাব্দ

আজ এক ট্রিপ চলবে ফেরি মহানন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই, ২০২৬
আজ এক ট্রিপ চলবে ফেরি মহানন্দা ছবির ক্যাপশন: ফেরি মহানন্দা
ad728

স্টাফ রিপোর্টার

হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌরুটে আজ শনিবার (১১ জুলাই) ফেরি মহানন্দা এক ট্রিপ পরিচালনা করবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ফেরিটি দুপুর ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। পরে সন্ধ্যা ৬টায় হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ার-ভাটার কারণে যানবাহন লোড ও আনলোডের পরিস্থিতির ওপর নির্ভর করে ফেরির ছাড়ার সময় ১ থেকে ২ ঘণ্টা আগে বা পরে হতে পারে।

এ কারণে যাত্রী ও যানবাহনের মালিকদের নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স