ঢাকা | বঙ্গাব্দ

আনন্দঘন আয়োজনে হাতিয়া একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : ৭ সেপ্টেম্বর, ২০২৬
আনন্দঘন আয়োজনে হাতিয়া একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন:
ad728

অত্যন্ত সুন্দর, আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘হাতিয়া একতা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ পথচলায় যারা প্রতিনিয়ত অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে হাতিয়া একতা ফাউন্ডেশনের পাশে থেকেছেন, তাদের নিঃস্বার্থ ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতাই সংগঠনের এগিয়ে চলার অন্যতম প্রধান শক্তি।

হাতিয়ার মাটি ও মানুষের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় একটি মহৎ লক্ষ্য নিয়ে হাতিয়া একতা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। আগামী দিনগুলোতে সেই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

তারা বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় হাতিয়া একতা ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের

ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের