ঢাকা | বঙ্গাব্দ

তমরদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর, ২০২৬
তমরদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন ছবির ক্যাপশন: তমরদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ad728

স্টাফ রিপোর্টার, হাতিয়া

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাই শহীদ স্মৃতি আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১০টি দল অংশ নেয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তমরদ্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. মিলন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল ওহাব বাবুল। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আশিকুল ইসলাম, তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং তমরদ্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবুল হোসেন মিলন।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তমরদ্দি হাইস্কুলের দশম শ্রেণির দল।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ায় প্রতিবাদী মিছিলের প্রস্তুতিকালে হামলার অভিযোগ, আহত ২

হাতিয়ায় প্রতিবাদী মিছিলের প্রস্তুতিকালে হামলার অভিযোগ, আহত ২