ঢাকা | বঙ্গাব্দ

গোলতলী সি বিচকে জাতীয় পর্যটন তালিকায় নিতে চান বুড়িরচর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুক আল ফাহাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ৭ নভেম্বর, ২০২৬
গোলতলী সি বিচকে জাতীয় পর্যটন তালিকায় নিতে চান বুড়িরচর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুক আল ফাহাদ ছবির ক্যাপশন: হাতিয়ার কথা কে দেয়া এক সাক্ষৎকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফারুক আল ফাহাদ
ad728

হৃদয় আহমেদ, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার-গোলতলী সি বিচকে জাতীয় পর্যায়ের পর্যটন তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফারুক আল ফাহাদ।

শুক্রবার (৬ নভেম্বর) হাতিয়ার কথা কে দেয়া এক সাক্ষৎকারে তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে গোলতলী সি বিচকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে পর্যটনকেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলার ব্যবস্থা করবেন।

ফারুক আল ফাহাদ বলেন, রহমত বাজার-গোলতলী সি বিচের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এটি হাতিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। এ জন্য পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও জানান, স্থানীয় পর্যটন সম্ভাবনা কাজে লাগানো গেলে একদিকে যেমন হাতিয়ার পরিচিতি বাড়বে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও সুযোগ তৈরি হবে।

নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক হাতের তালুতে রাখা সেই শিশুই আজ শিবিরের সাথী, স্মৃতিচারণে

এক হাতের তালুতে রাখা সেই শিশুই আজ শিবিরের সাথী, স্মৃতিচারণে