ঢাকা | বঙ্গাব্দ

নদীভাঙন রোধে টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে শুক্রবার হাতিয়াবাসীর মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই, ২০২৬
নদীভাঙন রোধে টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে শুক্রবার হাতিয়াবাসীর মানববন্ধন ছবির ক্যাপশন:
ad728

হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে নদীভাঙনের কবল থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে হাতিয়া উন্নয়ন ফোরাম।

সংগঠনটির উদ্যোগে আগামী ১৭ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় হাতিয়া সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে হাতিয়ার বিভিন্ন এলাকা বিলীন হচ্ছে। এতে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্বীপবাসীর জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টেকসই ব্লকবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।

তিনি হাতিয়ার সর্বস্তরের জনগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের মানববন্ধনে অংশ নিয়ে দ্বীপ রক্ষার দাবিকে জোরালো করার আহ্বান জানান।

হাতিয়া উন্নয়ন ফোরাম জানায়, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদয়ের অতল গহ্বর থেকে উচ্চারিত এক দ্বীপ কন্যার না বলা কিছু ক

হৃদয়ের অতল গহ্বর থেকে উচ্চারিত এক দ্বীপ কন্যার না বলা কিছু ক