ঢাকা | বঙ্গাব্দ

বুড়িরচরে অমুসলিমদের মাঝে বাংলা অনুবাদকৃত কুরআন বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ, ২০২৬
বুড়িরচরে অমুসলিমদের মাঝে বাংলা অনুবাদকৃত কুরআন বিতরণ ছবির ক্যাপশন:
ad728
হাতিয়ার কথা ডেস্ক:
আল কুরআন একাডেমী লন্ডন-এর উদ্যোগে নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০ জন ব্যক্তির মাঝে বাংলা অনুবাদকৃত অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় বুড়িরচর শহীদ আলী আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ী নুরুন্নবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া আদর্শ থানা সভাপতি আব্দুল ওহাব বাবুল, হাতিয়া দক্ষিণ থানা সভাপতি আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অর্ধশতাধিক অমুসলিম ব্যক্তি।

অনুষ্ঠান শেষে উপস্থিত অমুসলিমদের হাতে উপহার হিসেবে বাংলা অনুবাদকৃত অর্থসহ পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, মানুষের মাঝে ধর্মীয় জ্ঞান ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
থাইল্যান্ডের মাটিতে ভারতকে হারালো বাংলাদেশ

থাইল্যান্ডের মাটিতে ভারতকে হারালো বাংলাদেশ