ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় জামায়াত নেতাকর্মীদের ওপর যুবদল-ছাত্রদলের হামলা, গ্রেপ্তার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৬
হাতিয়ায় জামায়াত নেতাকর্মীদের ওপর যুবদল-ছাত্রদলের হামলা, গ্রেপ্তার দাবি ছবির ক্যাপশন: হাতিয়া উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন
ad728
স্টাফ রিপোর্টার, হাতিয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা কৃষি কার্যালয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছেছে। এ ঘটনায় আটজন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাতিয়ার আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফয়জুল বারী তারীফ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কৃষি প্রণোদনার আওতায় খেসারি বীজ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে এবং বঞ্চিত প্রকৃত কৃষকদের তালিকা জমা দিতে জামায়াতের আটজন ওয়ার্ড সভাপতি উপজেলা কৃষি কার্যালয়ে যান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। এতে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হন। তাঁদের রক্ষা করতে গিয়ে জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম লিটনও আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত দুই কৃষি কর্মকর্তার ভূমিকা যাচাই, যুবদলের উপজেলা আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আব্দুল হালিমসহ হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা ও নিরাপত্তা এবং সরকারি দপ্তরে সাধারণ মানুষের নির্বিঘ্নে সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা হয়রানি ছাড়াই সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান তাঁরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট নূরের ক্ষমা চাওয়ার

বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট নূরের ক্ষমা চাওয়ার