ঢাকা | বঙ্গাব্দ

তিন দিনের সফরে হাতিয়ায় মাহবুবুর রহমান শামীম, ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : ৭ নভেম্বর, ২০২৬
তিন দিনের সফরে হাতিয়ায় মাহবুবুর রহমান শামীম, ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান ছবির ক্যাপশন: তিন দিনের সফরে হাতিয়ায় মাহবুবুর রহমান শামীম, ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান
ad728

হৃদয় আহমেদ, হাতিয়ার কথা

তিন দিনের সফরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৌঁছেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফেরিযোগে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে ঘাটে উপস্থিত হন।

পরে উপজেলার ওছখালীতে তাঁর বাসভবন ‘ধানসিঁড়ি’তে নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান শামীম বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে।

তিন দিনের এই সফরে তিনি হাতিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ার চানন্দীতে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি

হাতিয়ার চানন্দীতে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি