ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া নলচিরা ঘাটে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি, ২০২৬
হাতিয়া নলচিরা ঘাটে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০ ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর দিন বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ ফেরি সার্ভিস চালু হলে প্রায় সাত লাখ হাতিয়াবাসীর জন্য এ নৌরুটে দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি তথা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের আন্তরিক প্রচেষ্টায় হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ায় নদীর কিনারায় ভাসমান অবস্থায় মিললো ২৩ কেজির কোরাল

হাতিয়ায় নদীর কিনারায় ভাসমান অবস্থায় মিললো ২৩ কেজির কোরাল