ঢাকা | বঙ্গাব্দ

শতভাগ পাশ করে রেকর্ড গড়লো হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগ

  • নিউজ প্রকাশের তারিখ : ২ সেপ্টেম্বর, ২০২৬
শতভাগ পাশ করে রেকর্ড গড়লো হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগ ছবির ক্যাপশন: কলেজ ক্যাম্পাসে কৃতি শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ
ad728

ফার্স্ট ক্লাস পেয়েছেন ১১ জন

শিক্ষাকথা ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগ। বিভাগের ৩২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ায় পাশের হার দাঁড়িয়েছে শতভাগে। একই সঙ্গে ১১ জন শিক্ষার্থী ফার্স্ট ক্লাস অর্জন করেছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলা বিভাগে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছেন সাদিয়া ইসলাম। তিনি ৩.৩৮ জিপিএ পেয়ে প্রথম হয়েছেন। ৩.১৮ জিপিএ নিয়ে দ্বিতীয় হয়েছেন মো. জাকের হোসাইন। আর ৩.১৫ জিপিএ পেয়ে তৃতীয় হয়েছেন সুহিমা আক্তার।

বিভাগের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া এবং ১১ জনের ফার্স্ট ক্লাস অর্জনের খবরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে বিভাগের শিক্ষক কামরুল হাসান রানা স্যারের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার কথা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিভাগের শিক্ষক কামরুল হাসান রানা বলেন, “বিভাগে নানাবিধ সংকট থাকা সত্ত্বেও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগ হাতিয়ার এই সন্তানদের সাফল্যে গর্বিত, উচ্ছ্বসিত ও আনন্দিত। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

শিক্ষার্থীরা আশা করছেন, ভবিষ্যতেও বাংলা বিভাগ সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সুনাম আরও সমৃদ্ধ করবে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
নোয়াখালী-৬ (হাতিয়া)আসনের মনোনয়ন ফরম তুললেন এড. মাহফুজ

নোয়াখালী-৬ (হাতিয়া)আসনের মনোনয়ন ফরম তুললেন এড. মাহফুজ