ঢাকা | বঙ্গাব্দ

ভোটারদের বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ ভাঁওতাবাজি : হান্নান মাসউদ

  • নিউজ প্রকাশের তারিখ : ২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটারদের বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ ভাঁওতাবাজি : হান্নান মাসউদ ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ভোটারদের বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ ভাঁওতাবাজি। এর একটা সীমা থাকা উচিত।

সোমবার (৩ জানুয়ারি) তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনি প্রচারণা শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি স্লোগান দেন, তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছেড়ে দে। তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে।

হান্নান মাসউদ বলেন, আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা কার্ড দিচ্ছে। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ। আগামী ১২ তারিখ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।

আরও পড়ুন
গণভোটের প্রচারণায় আইডিয়া খুঁজছেন আসিফ, থাকছে পুরস্কার

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াতের নেতা আবদুল কাদের, এনসিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ