ঢাকা | বঙ্গাব্দ

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ছবির ক্যাপশন:
ad728
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হান্নান মাসউদের গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে হান্নান মাসউদসহ ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।

তিনি আরো বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলার অবনতিরই বহিঃপ্রকাশ।

জুবায়ের দাবি করেন, রাজনৈতিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রশাসনকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ মানদণ্ডে উত্তীর্ণদের নির্বাচনে মনোনয়ন দেবে বিএনপি

৫ মানদণ্ডে উত্তীর্ণদের নির্বাচনে মনোনয়ন দেবে বিএনপি